শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫১ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের বিরু‌দ্ধে না খেলার সিদ্ধা‌ন্তে ক্ষ‌তি কার? পি‌সি‌বি, বি‌সি‌সিআই নাকি আইসিসির

স্পোর্টস ডেস্ক : টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তা‌নের না খেলার সিদ্ধা‌ন্তে আন্তর্জা‌তিক ক্রিকে‌টের শাসক সংস্থা আইসিসি ইঙ্গিত দিয়েছে যে তারা সমস্যার একটি সম্মিলিত সমাধান খুঁজে বের করতে প্রস্তুত, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তারা সতর্কও করেছে যে এই ধরনের পদক্ষেপ পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

নাজাম শেঠির মতে, পাকিস্তান যদি ভারতের সঙ্গে ম্যাচ না খেলে, তাহলে সম্প্রচারকারী সংস্থাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তবে তারা পিসিবির বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে না।

যদি এই ভারত আর পাকিস্তানের ম্যাচ না হয়, তাহলে সম্প্রচারক সংস্থা 'অলাভজনক' বলে চুক্তি বাতিল করে দিতে পারে, তখন আইসিসিও ক্ষতিগ্রস্ত হবে।

যদিও আইসিসি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছে, তারা পিসিবির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে এবং প্রাসঙ্গিক এমপিএ বিধানের অধীনে ব্যবস্থাও নিতে পারে।

নাজাম শেঠি বিশ্বাস করেন যে আইসিসি বাংলাদেশের প্রতি অবিচার করেছে। তার মতে, যদি পাকিস্তান চুপ থাকত, প্রকাশ্যে ম্যাচের দিন বয়কট করত এবং মাঠে না নামত, তাহলে পরিস্থিতি আরও জটিল এবং ক্ষতিকর হতে পারত।

আশা করি আইসিসি বিচক্ষণতার সঙ্গে কাজ করবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে," বলছিলেন মি. শেঠি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়