শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা 

স্পোর্টস ডেস্ক : নতুন এই টুর্না‌মেন্ট অদম্য টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত পারফর‌মেন্স দেখা‌লো ধুম‌কেতু একাদশ। তারা ৬ উই‌কে‌টে হারিয়েছে লিটন কুমার দাসের দল দুরন্ত‌কে।

আগে ব্যাট করে ১৪৩ রান তোলে দুরন্ত। জবাবে ব্যাট করতে নেমে ২৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ধুমকেতু।

মিরপুর শের-ই-বাংলায় এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন। প্রথমে ব্যাট করতে নেমে দুরন্তকে দারুণ শুরু এনে দেন জিসান আলম ও মাহফিজুল ইসলাম রবিন। দুজনেই শুরুতে করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। তবে ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি জিসান। ৬ বলে ১টি করে ছক্কা ও চারে ১৪ রান করেছেন তরুণ এ ব্যাটার।

দুরন্তর হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন রবিন। তবে বল খেলেছেন ৩৬টি। কোনো ছক্কা মারতে না পারলেও বাউন্ডারি মেরেছেন ৬টি। তবে তিন ও চারে নামা আজিজুল হাকিম তামিম ও আরিফুল ইসলাম টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২১ বলে ১৬ রান করেছেন তামিম, আর আরিফুলের ব্যাট থেকে এসেছে ৪ বলে ২ রান।

মাহিদুল ইসলাম অঙ্কনও পারেননি তেমন কিছু করতে। তবে অধিনায়ক আকবর আলীর ১০ বলে ১৮ ও এসএম মেহরবের ১৫ রানের কল্যাণে লড়াকু সংগ্রহ পায় দুরন্ত।

ধুমকেতুর হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ধুমকেতু একাদশ। ২.৫ ওভারে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তবে বড় ইনিংস খেলতে পারেননি তামিম। ফিরেছেন ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রান করে।

এরপর তিনে নামা লিটন দাসকে সাথে নিয়ে পাল্টা আক্রমণ চালান সাইফ হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩০ বলে ৫০ রান করে ফিরেছেন সাইফ। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন লিটন। ধুমকেতু অধিনায়ক অপরাজিত ছিলেন ৪৩ বলে ৬৫ রান করে। দুরন্তর হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন এসএম মেহরব হোসেন অহিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়