শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএল : মুস্তা‌ফিজ‌কে ২ কো‌টি ৮১ লাখ টাকায় সরাসরি দলে নিলো লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তার অজুহা‌তে টাইগার পেসার মুস্তা‌ফিজুর রহমান‌কে নাইটরাইডার্স থে‌কে বিদায় ক‌রে দি‌য়ে‌ছি‌লো ক্লাব কর্তৃপক্ষ। আই‌পিএল খেলা হ‌লো না তার। এবার তি‌নি খেল‌বেন পা‌কিস্তা‌নের ফ্রাঞ্চাই‌জি লিগ পিএসএল।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়াল পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। 

এর আগে দুই মৌসুমে লাহোরের হয়ে খেলা টাইগার এই পেসারকে এবার সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন। 

ফিজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে লাহোর কালান্দার্সের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপরের গল্পটা প্রায় সবারই জানা। মুস্তাফিজ ইস্যুতে পাল্টা বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশও। 

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির সঙ্গে একাত্মতা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। তারা বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কটের কথা জানিয়েছে এরই মধ্যে। 

আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। ৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, 'মুস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে স্বাগত।'

এর আগে পিএসএলে  ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কাড়াকাড়ি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়াল সাবেক দল লাহোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়