শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উচিত ছি‌লো পাকিস্তানকে বয়কট করা: ‌কোচ গৌতম গম্ভীর 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। মনে করা হচ্ছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ‘প্রতিবাদ’ হিসেবে এই সিদ্ধান্ত। সেই নিয়ে নাটক অব্যাহত। তবে এই ‘বয়কট’ আবহে ভেসে উঠেছে ভারতের কোচ গৌতম গম্ভীরের পুরনো বক্তব্য। সাত বছর আগে তিনি বলেছিলেন, ভারতেরই উচিত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচকে পুরোপুরি বয়কট করা। বর্তমান পরিস্থিতিতে ‘গুরু’ গম্ভীরের দূরদর্শিতার প্রশংসা করছেন নেটিজেনরা।

২০১৯ সালে পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় ৪০ জন ভারতীয় সেনা শহিদ হন। এই ঘটনার তীব্র প্রতিবাদের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটে দেশজুড়ে। তারপর গম্ভীর বিজেপির সাংসদ হন। পুলওয়ামার ঘটনা নিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছিলেন।

গম্ভীর বলেছিলেন, শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা বলে কিছু হয় না। হয় পুরোপুরি নিষেধাজ্ঞা চাপাও, নয়তো সব কিছুতে ছাড় দাও। পুলওয়ামাতে যা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না। হয়তো আইসিসি’র টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কটকে করা কঠিন। কিন্তু ভারতের উচিত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বন্ধ করে দেওয়া।

তিনি আরও বলেছিলেন, এই সিদ্ধান্ত নিলে সমালোচনা হবে। আমরা হয়তো সেমিফাইনালেও জায়গা পাব না। কিন্তু পাকিস্তানকে বয়কট করলে সমালোচনার কিছু নেই। ২ পয়েন্ট তেমন গুরুত্বপূর্ণ নয়। দেশ সবার আগে। ৪০ জন সেনার জীবন ক্রিকেটের থেকে বেশি গুরুত্বপূর্ণ। 

আমরা যদি বিশ্বকাপের ফাইনাল ছেড়ে দিতে পারি, তাহলেও দেশবাসীর সেটার জন্য তৈরি থাকা উচিত।

ঘটনাচক্রে পাকিস্তান সেই ‘বয়কটে’র রাস্তা নিল আর এখন গৌতম গম্ভীর ভারতের কোচ। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এশিয়া কাপে ম্যাচের সময় হাত মেলানো নিয়ে বিতর্ক হয়। এবার বল গড়ানোর আগেই বিতর্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়