শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান শুটিংয়ে খেল‌তে রবিউল এখন দি‌ল্লি‌তে

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা জনিত কারণে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে অংশ নি‌তে ভারতে যায়নি বাংলাদেশ দল। তবে বাংলাদেশ সরকার ক্রিকেটারদের ভারত যাত্রার অনুমতি না দিলেও শুটিং দলকে দিয়েছে। দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে সোমবার ভারতে গেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ও কোচ শারমনি আক্তার।

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস বলেন, ‘আমাদের শুটার ও কোচ গতকাল ভারত পৌঁছেছে। ভারতের শুটিং ফেডারেশন ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। শুটার ও কোচের নিরাপত্তার বিষয় আমরা আগেই নিশ্চিত হয়েছি।

শুটার রবিউল ২০২৪ সালে প্যারিস অলিম্পিক খেলেছেন। দেশ-বিদেশে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ শারমিনও সাবেক তারকা শুটার। তাই তাদের ওপর আস্থা রাখছেন সাধারণ সম্পাদক, ‘দুজনই অত্যন্ত অভিজ্ঞ। বিদেশে অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফলে সচেতনতা বা পরিস্থিতি মানিয়ে নিতে পারবে তারা।

শুটার রবিউলের ইভেন্ট ৫ ফেব্রুয়ারি। রবিউল ইসলাম দিল্লি থেকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা বেশ নিরাপদ ও স্বাভাবিক আছি। ইমিগ্রেশনে তেমন সময় লাগেনি। হোটেল, শুটিং রেঞ্জের পরিবেশও ভালো। কোনো সমস্যা বা সংকটের মুখোমুখি হইনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়