শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ খেলতে পা‌কিস্তান এখন শ্রীলঙ্কায়

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

আইসিসিও বেশ চাপে। বোর্ড সদস্যদের নিয়ে জরুরি মিটিংয়ে বসার খবর গণমাধ্যমে আসলেও পরে জানা যায়নি কোনো তথ্য।

এদিকে শ্রীলঙ্কায় এসে বাবর আজম-সালমান আগারা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্রাম নেবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ হবে।

অস্ট্রেলিয়াও শ্রীলঙ্কায় পৌঁছেছে। বিশ্বকাপের আগে সময়টা ভালো না গেলেও বিশ্ব মঞ্চে ভালো করার আশায় একবারের চ্যাম্পিয়নরা। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে অজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়