শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। দেশটির সরকার এমন ঘোষণা দেওয়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা নিজেদের মতো করে দিচ্ছেন মতামত। ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে এবার আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ আফ্রিদি।

এক্স হ্যান্ডলে আফ্রিদি লিখেছেন, আমি সব সময় বিশ্বাস করি, রাজনীতি যেখানে দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেখানে নতুন দরজা খুলে দিতে পারে। দুঃখজনকভাবে পাকিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। আমি আমার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। ---- ডেই‌লি ক্রিকেট

এখন আইসিসির উচিত এটা প্রমাণ করা যে–কথার মাধ্যমে নয়, সিদ্ধান্তের মাধ্যমে যে তারা নিরপেক্ষ, স্বাধীন এবং সব সদস্য দেশের প্রতি ন্যায়সঙ্গত।

টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। যার জেরে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শ্রীলঙ্কায় খেলতে আইসিসির কাছে অনুরোধ করে তারা। তবে আইসিসি সেই দাবি মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা।

বাংলাদেশকে বাদ দেওয়া অন্যায় হচ্ছে বলে তখন মন্তব্য করেছিলেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ নিয়ে কঠিন সিদ্ধান্তের। যেটি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে গিয়ে ঠেকেছে।

গত বছর এজবাস্টনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতের সাবেক ক্রিকেটাররা। 

ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রবেশ করায় সে সময়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন আফ্রিদি, ‘খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে। কিন্তু যদি সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে পড়ে, তাহলে আমরা কীভাবে এগোবে? কখনও কখনও একটি ‘খারাপ ডিম’ সবার জন্য পরিস্থিতি নষ্ট করে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়