শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অদম্য টি-টোয়েন্টি কাপে সুযোগ না পেয়ে সা‌ব্বির রহমান ক্ষোভ ঝাড়‌লেন যে ভা‌বে 

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। এই সময়ে অদম্য টি-টোয়েন্টি কাপ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক ও পুরস্কার হিসেবে বিসিবির ব্যয় হবে আড়াই কোটি টাকা।

এই টুর্নামেন্ট হবে তিনটি দল নিয়ে- ধুমকেতু, দুর্বার ও দুরন্ত নামে। ইতোমধ্যে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে কোনো দলেই জায়গা হয়নি সাব্বির রহমানের। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ডানহাতি এ ব্যাটারের সুযোগ না পাওয়া এসেছে চমক হিসেবে।

বর্তমানে মালয়েশিয়াতে আছেন সাব্বির। সেখান থেকেই অদম্য টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়া প্রসঙ্গে টি-স্পোর্টসকে তিনি বলেন, ‘আমার কাজ খেলা, খেলার সুযোগ পেলে খেলব না পেলে খেলব না, ঝামেলা শেষ। কারো দরজায় গিয়ে বলবো না ভাই আমাকে খেলান বা কেন খেলতে পারছি না। এটা আমার ক্যারেক্টারেই নাই।

সাব্বির আরও বলেন, 'বিশ্বকাপের জন্য নির্বাচন করতে গিয়ে চোখে রাখবেন, নির্বাচন করবেন, যাই হোক একটা হয় না। ভালো খেললে হয়ত চান্স পেয়ে যেতাম। তবে ৪৫ জনের একটা টুর্নামেন্টে একজন প্লেয়ারকে রাখছেন না, তাও টি-টোয়েন্টিতে, এটা খুবই লজ্জাজনক বিষয়।'

সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলেছেন সাব্বির। গত আসরেও রাজধানীর দলটির হয়ে মাঠ মাতিয়েছেন ডানহাতি এ ব্যাটার।

এদিকে অদম্য টি-টোয়েন্টি কাপে নেই নাঈম শেখ ও সৌম্য সরকার। ‘স্টার প্লে’কে দেওয়া সাক্ষাতকারে নাঈম জানিয়েছেন, ওমরাহ করতে যাওয়ার কারণে তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। সৌম্য খেলছেন না পারিবারিক কারণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়