শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক : প্রথ‌মে দুই গো‌লে এ‌গি‌য়ে গে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাই‌টেড। কিন্ত গো‌লের ধারা ধারা ধ‌রে রাখ‌তে পার‌লো না তারা। ৬ মি‌নি‌টের ম‌ধ্যে দুই গোলই প‌রি‌শোধ ক‌রে খেলায় ফি‌রে আ‌সে ফুলহ‌্যাম। এর পরই শুরু হ‌য় দুই দ‌লের জ‌য়ের জন‌্য অদম‌্য লড়াই। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার (১ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

পুরো ম্যাচে ৫৭ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল।

ঘরের মাঠে ১৯তম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের কর্নারে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন ক্যাসেমিরো। 

৫৬তম মিনিটে দারুণ এক পাস বাড়ান ক্যাসেমিরো। তার পাস ধরে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন আরেক ব্রাজিলিয়ান কুইয়া। ৬৫তম মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠান হোর্হে কুয়েনকা। কিন্তু স্যামুয়েল চুকউয়েজ অফসাইডে থাকায় গোল হয়নি।

৮৫ মিনিটে বক্সের ভেতরে হিমেনেসকে ফাউল করে বসেন হ্যারি ম্যাগুইয়ার। আর তাতেই পেনাল্টি পেয়ে যায় ফুলহ্যাম। সফল স্পট কিক থেকে ব্যবধান কমান হিমেনেস।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতা ফেরান কেভিন। তার তিন মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে এগিয়ে গিয়ে বল জালে জড়ান সেসকো। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ টানা তিন ম্যাচেই জয় পেলো রেড ডেভিলরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়