শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দি‌লো পাকিস্তান  

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করবে পাকিস্তান। রোববার রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে জানানো হয়, টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তান দলকে শ্রীলঙ্কায় ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে ঘোষণা করা হয়, “১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।

ওই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ---- অলআউট স্পোর্টস

বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় ২৪ জানুয়ারি তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিকল্প ভেন্যুর দাবিতে বাংলাদেশকে প্রকাশ্যে সমর্থন দেওয়া একমাত্র দেশ ছিল পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তখন জানিয়েছিলেন, শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত সরকারই নেবে।

দুই দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর নাকভি জানান, বিষয়টি সমাধানে সব বিকল্প খোলা রাখার পরামর্শ পেয়েছেন তিনি। তখন তিনি বলেছিলেন, সিদ্ধান্ত নেওয়া হবে ‘শুক্রবার বা আগামী সোমবার।’ সেই সময়সীমার এক দিন আগে পাকিস্তান সরকার এখন তাদের অবস্থান জানাল।

‘এ’ গ্রুপে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে পাকিস্তান। সালমান আলী আগার দল তাদের সব ম্যাচই খেলবে টুর্নামেন্টের সহ–আয়োজক শ্রীলঙ্কায়।

আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে তারা। ভারতের বিপক্ষে ১৫ তারিখের ম্যাচটি শেষ পর্যন্ত বয়কট করলে সেই ম্যাচের ২ পয়েন্ট পাবে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়