শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন, তালিকায় ২৭ ক্রিকেটার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কেন্দ্রীয় চুক্তিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণে নিয়মিত খেলেন- এমন ক্রিকেটারের অভাবের কারণে ২০২৬ সালের প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেওয়ার পথে যাচ্ছে বোর্ড। নতুন এই চুক্তিতে মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা ও সংশোধিত বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকলেও ‘এ প্লাস’ ক্যাটাগরি না রাখার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। বিসিবির অভ্যন্তরীণ আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে ২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আলাদা চুক্তির পরিবর্তে চালু করা হয় ৫টি ক্যাটাগরি (এ প্লাস এ বি সি ও ডি। তিন ফরম্যাটেই নিয়মিত পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ বেতন কাঠামো হিসেবে রাখা হয়েছিল ‘এ প্লাস’ ক্যাটাগরি।

তবে বর্তমানে জাতীয় দলে এমন কোনো ক্রিকেটার নেই, যিনি ধারাবাহিকভাবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—এই তিন সংস্করণেই নিয়মিত খেলছেন। এ কারণেই নতুন চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখার যৌক্তিকতা দেখছে না বিসিবি।

বিসিবির উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা শনিবার (৩১ জানুয়ারি) ক্রিকবাজকে বলেন, এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এই ক্যাটাগরিতে থাকার অন্যতম প্রধান শর্ত। আমরা ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছি, এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।

নতুন চুক্তির তালিকায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতি। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তার নাম আর তালিকায় নেই। তবে আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকাতেও নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ছয়জন নতুন ক্রিকেটার। তারা হলেন- শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে তাদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নে হয়েছে বলে জানা গেছে।

২০২৬ সালের জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় আছেন- নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, খালেদ আহমেদসহ নতুন ছয় ক্রিকেটার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়