শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিও নিউজ

বিশ্বকাপ বয়কট? পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’, খেলবে যারা

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আজই সেই অনিশ্চয়তার অবসান ঘটতে পারে। বিশ্বকাপে না খেললে বিকল্প হিসেবে নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আজ রবিবারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৬টায়।

এর আগে বিশ্বকাপ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত রেখেছিল। মূলত এই বৈঠকের পরই বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা মাথায় রেখে আগেই বিকল্প পরিকল্পনা তৈরি করেছে পিসিবি। যদি কোনো কারণে বিশ্বকাপে অংশগ্রহণ না করে পাকিস্তান, তাহলে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই টুর্নামেন্টে খেলবে দ্য পাকিস্তান, শাহিন্স, অনূর্ধ্ব ১৮ দল এবং আরও একটি দল। পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের এসব দলে ভাগ করে প্রতিযোগিতা আয়োজনের চিন্তাভাবনা রয়েছে।

এর আগে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ গ্রহণ না করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন, বিশ্বকাপ ইস্যুতে শুক্রবার অথবা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজই পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়