শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৩:১১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব–১৯ নারী টুর্নামেন্টে ভুটানকে ১২–০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে বাংলাদেশ অন্যতম ফেভারিট। শনিবার তাদের পথচলাটাও হয়েছে দারুণভাবে৷ নেপালের পোখরায় শনিবার ভুটানকে গোলের মালা পরিয়েছে লাল-সবুজরা।  ভুটানকে হারিয়েছে ১২-০ গোলে। হ্যাটট্রিক করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী ।

বড় ব্যবধানে জিতলেও বাংলাদেশের গোল পেতে সময় লেগেছে। ২৮ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। মামনি চাকমার কর্নার সরাসরি আশ্রয় নেয় জালে। অলিম্পিক গোল! ৪৩ মিনিটে ব্যবধান বাড়ে। সৌরভির ক্রসে মামনির বাড়িয়ে দেওয়া বলে তৃষ্ণা রানী আলতো টোকায় জড়িয়ে দেন জালে।


পরের মিনিটে মুনকি আক্তার তৃতীয় গোল করে ভুটানকে ম্যাচ থেকে ছিটকে দেন।একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ থেকে নিখুঁত ফিনিশ করেন মুনকি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশ চতুর্থ গোলের দেখা পায়। পূজা দাসের ক্রসে মুনকি আক্তার বলের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ ফিনিস করেন। ৫৪ মিনিটে তৃষ্ণা রানী জোরালো শট জাল কাঁপিয়ে পঞ্চম গোল এনে দেন। ৬ মিনিট পর তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেন। গোলকিপারের ওপর দিয়ে মারেন বল।

৭৩ মিনিটে এক ডিফেন্ডারের পা থেকে বল ছিনিয়ে নিয়ে দলকে সপ্তম গোল উপহার দেন আলপি আক্তার। ৮১ মিনিটে গোলকিপারকে ফাঁকায় পেয়ে মুনকি আক্তার স্কোরলাইন ৮-০ করেন। ৫ মিনিট পর আলপি আক্তার আবারও গোল করলে ব্যবধান বড় হতে থাকে। যোগ করা সময়ে মুনকি আক্তার স্কোরলাইন আরও বাড়িয়ে দেন। একটু পর অর্পিতা বিশ্বাস দলের হয়ে ১১তম গোল করেন।

একদম শেষ দিকে আলপি আক্তার গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। ২ জানুয়ারি বাংলাদেশ পরের ম্যাচ ফেলবে ভারতের বিপক্ষে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়