শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:৪৭ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে আজ সন্ধ্যায় থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। হাতিরঝিলে আয়োজিত বাফুফের সংবর্ধনা অনুষ্ঠানে সমর্থকদের ট্রফি উৎসর্গ করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাবিনা-মাসুরাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় হাতিরঝিলে। রাতে সেখানেই গ্র্যান্ড রিসিপশনে যোগ দেন চ্যাম্পিয়নরা।

সংবর্ধনায় সাবিনা খাতুন বলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা। এই অর্জন সমর্থকদের জন্য। দেশের সমর্থকেরা যেভাবে সাপোর্ট করেন তাদের জন্য এই ট্রফি উৎসর্গ করছি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ফুটসাল টিম ম্যানেজার, কোচিং স্টাফ এবং দলের সঙ্গে যারা ছিলেন সবার প্রতি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানান সাবিনা।

রোববার টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪–২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় ভুটান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়