শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দারুণ জ‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের কোয়ার্টার ফাইনা‌লে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : বা‌র্সেলোনা জিত‌বে ব‌লে ম‌নে হয়‌নি প্রথমা‌র্ধে খেলার ধরণ দে‌খে। তারা শুরুতেই গোল হজম করে বেশ চাপে পড়ে যায়। ত‌বে ঘুরে দাঁড়াল দ্বিতীয়ার্ধে। আক্রমণের জোয়ারে এফসি কোপেনহেগেনকে একরকম ভাসিয়ে দিয়ে জায়গা করে নিল চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে।

ঘরের মাঠে বুধবার রাতে ৪-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। রবের্ত লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও মার্কাস র‍্যাশফোর্ড পেয়েছেন জালের দেখা।

আট ম‍্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে বার্সেলোনা।

৭৬ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২৮টি শট নেয় ফ্লিকের দল, এর ১৩টি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে কোপেনহেগেনের ৬ শটের কেবল একটিই ছিল লক্ষ‍্যে। ৩১ নম্বরে থেকে আসর থেকে বিদায় নিল দলটি।

চতুর্থ মিনিটে এগিয়ে যায় কোপেনহেগেন। মোহামেদ এলইউনুসির বাড়ানো বল ধরে, বার্সেলোনার অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যান ভিক্তর দাদাসন। এগিয়ে এসেও শেষরক্ষা করতে পারেননি হোয়ান গার্সিয়া। চমৎকার ফিনিশিংয়ে কাম্প নউকে স্তব্ধ করে দেন ১৭ বছর বয়সী দাদাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়