শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:২৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় দ‌লের আসল লড়াই ৭ ফেব্রুয়ারি থেকে, দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটার‌দের সতর্ক করছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : দেশের মাঠে বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্ম টিম ইন্ডিয়ার। যা স্বস্তি দিচ্ছে ভারতীয় সমর্থকদের। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলে দিয়েছেন, বিশ্বকাপের অভিষেকের ব্যাট চললে ভারতকে আটকানো খুব কঠিন হবে। ভারতের আর এক কিংবদন্তি সুনীল গাভাস্কারও তাই বলছেন। তিনি মনে করছেন, এই টিমটা বেশ ফোকাসড। তবে আসল লড়াই শুরু ৭ ফেব্রুয়ারি থেকে।

সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, এই সিরিজটা শুধুই প্রস্তুতির। আসল লড়াই শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। ভারত দু’ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছে। এখন টিমের একটাই ফোকাস হওয়া উচিত। সেটা বিশ্বকাপের খেতাব ধরে রাখা। প্রথম তিন ম্যাচে অনেকেই সেভাবে সুযোগ পায়নি। আসলে ভারত প্রত্যেক ম্যাচেই অনায়াসে রান তাড়া করে জিতেছে। সবাইকে দেখে মনে হচ্ছে ওরা রেঞ্জ হিটিং, টাইমিংয়ের উপর অনেক বেশি জোর দিচ্ছে। ---- সংবাদপ্রতি‌দিন

গাভাস্কা‌রের পর্যবেক্ষণ, ক্রিকেটারদের ব্যাটের ফ্লো দেখলেই তা বোঝা যাচ্ছে। এই টিম ঠিক কতটা ফোকাসড, সেটা বেশ ভালো বোঝা যাচ্ছে। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও ওরা একেবারেই হালকাভাবে নিচ্ছে না। বরং দারুণভাবে প্রস্তুতি সারছে। সবচেয়ে বড় কথা কী জানেন, এই দলটাকে অসম্ভব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটার লোয়ার অর্ডারে ব্যাট করতে আসছে। তিনটে ম্যাচের মধ্যে দুটোতে আবার ওদের ব্যাটই করতে হয়নি। এটাই বুঝিয়ে দিচ্ছে এই টিমের গভীরতা কতটা।

শুধু ব্যাটিং নয়, ভারতীয় বোলিংও একইরকম শক্তিশালী। জশপ্রীত বুমরা রয়েছেন। স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা রয়েছেন। দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। গুয়াহাটিতে ফিরেই আগুনে বোলিং করেছেন। বুমরাহর কথায়, “টিমের প্রয়োজনে আমি সব যে কোনও জায়গায় বোলিং করতে পারি। ওরা যদি শুরুতে বোলিং করার কথা বলে, তাহলে অবশ্যই ভালো লাগবে। আবার ডেথ ওভারে বোলিং করতে বললে, সেটার জন্যও প্রস্তুত। এশিয়া কাপে আমি সেটা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়