শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের মূলপ‌র্বে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : অনিশ্চয়তার মেঘ কে‌টে গে‌ছে। বাংলা‌দেশ নারী ক্রিকেট দল অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপ‌র্বে উ‌ঠে গে‌ছে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের সঙ্গে নিশ্চিত হলো বাংলাদেশের মূল পর্বে অংশগ্রহণ। 

নারী বিশ্বকাপ বাছাইয়ে সকালের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজ সেরে রাখে বাংলাদেশ। দুপুরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের মেয়েদের জয়ে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের টিকেট। 

বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। 

ডিএলএস পদ্ধতিতে ডাচদের জয়ী ঘোষণা করা হয়। যার ফলে সুপার সিক্স থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায়। দুই দলেরই পয়েন্ট সমান ৬ করে।

বিশ্বকাপের ছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

মূল পর্বের টিকেট পেলেও বাছাইয়ে এখনও দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। শুক্রবার স্কটল্যান্ড ও রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়