শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান–অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ সিরিজ সরাস‌রি সম্প্রচার কর‌বে টি স্পোর্টস

স্পোর্টস ডেস্ক : বৃহস্প‌তিবার ২৯ জানুয়া‌রি থে‌কে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। তার আগে তিন ম্যাচের সিরিজের ধারাভাষ্য প্যানেল এবং সম্প্রচার সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানে ফিরছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার সাইমন ক্যাটিচ। ক্যাটিচ সবশেষ পাকিস্তান সফর করেছিলেন ২০২২ সালের মার্চে, যখন অস্ট্রেলিয়া ২৪ বছর পর দেশটিতে ফিরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল। এবার টি-টোয়েন্টি সিরিজে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। ধারাভাষ্য কক্ষে ক্যাটিচের সঙ্গে থাকবেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেল ও রমিজ রাজা। এ ছাড়া সাবেক টেস্ট ব্যাটার বাজিদ খানও ধারাভাষ্য প্যানেলে যুক্ত থাকছেন। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক উরোজ মুমতাজকে নিয়ে পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেলে আছেন।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম হবে সব ম্যাচ। ম্যাচের আগে ও পরে পিসিবির জনপ্রিয় ‘পিচসাইড স্টুডিওতে’ উপস্থাপক হিসেবে থাকবেন জায়নাব আব্বাস। দর্শকরা 

সিরিজটির হাই-ডেফিনিশন সম্প্রচার পরিচালিত হবে ২৮টি ক্যামেরার মাধ্যমে, যার মধ্যে থাকবে বাগি ক্যামও। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) ব্যবহার করা হবে হকআই ও আলট্রাএজ প্রযুক্তি।

পাকিস্তানে সিরিজটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস। দেশটির ভেতরে লাইভ স্ট্রিমিং দেখা যাবে তামাশা, ট্যাপম্যাড ও মাইকো প্ল্যাটফর্মে।

বিদেশি দর্শকদের জন্য বাংলাদেশে সম্প্রচার করবে টি স্পোর্টস, উত্তর আমেরিকায় উইলো, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, আফ্রিকায় সুপারস্পোর্ট এবং অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস। যুক্তরাজ্যের দর্শকদের জন্য পিসিবি লাইভে সরাসরি স্ট্রিমিং সুবিধাও থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়