শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:৫৯ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তাফিজ বাদ দেওয়ায় শুরু, বিশ্বকাপ বয়কট পর্যন্ত—কড়া সমালোচনা ভারতীয় সাংবাদিকের

গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

আইপিএলে এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না এই শঙ্কায় টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেয় বিসিসিআই। তাহলে টি-েটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে ভারত। এ কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়

বাংলাদেশ চেয়েছিল ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে। কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি না হয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেয়। 

মোস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করেই এতকিছু হয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, 'এই বছরে কেবল এই একজন বাংলাদেশিই আইপিএলে খেলত। মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার (ফিজকে বাদ দেওয়া) মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই, তাদের উপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল।’

তিনি আরও বলেন, ‘এটা বিসিসিআই থেকে এসেছে। রাজনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো হয়। আসাম, বেঙ্গল এবং বাংলাদেশেও নির্বাচন আসছে। বিসিসিআই এমন নির্দেশ না দিলে হয়ত মুস্তাফিজ কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারত। এটা রাজনৈতিক ব্যাপার, ক্রিকেটীয় ব্যাপার নয়।’ উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়