শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১৮ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যা দিল আইসিসি: এনডিটিভির প্রতিবেদন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যে অবস্থান জানাল আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) আবেদনকারী বাংলাদেশি সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ভারত কিংবা শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য তাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের খবরে দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ‘ভ্রমণের জন্য অনিরাপদ’ বলে মন্তব্য করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসি কর্মকর্তার ভাষায়, ‘সরকার (বাংলাদেশ) বারবার বলেছে ভারত নিরাপদ নয়। সেই কারণেই তাদের ভিসা বা অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। যেটা গভীরভাবে দুঃখজনক বিষয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়