শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌হিন্দুস্তান টাইম‌সের প্রতি‌বেদন, পা‌কিস্তান স‌রে দাঁড়া‌লে বিশ্বকাপে বাংলাদেশকে ফেরানো হতে পারে

স্পোর্টস ডেস্ক : ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। তাদের জায়গায় বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। তবে এখনও বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আছে কিছুটা সম্ভাবনা।

পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেয়া হবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। 

তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। এখন পাকিস্তান বিশ্বকাপ খেলা নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের খেলা নিয়ে। আর এমন প্রতিবেদনের পর বিশ্বকাপে খেলা নিয়ে আরও গভীর চিন্তা করেই নিজেদের সিদ্ধান্ত নেবে।

এদিকে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা। যা জানিয়েছে আইসিসি। এমনও হতে পারে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়