শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বর্জন কর‌বে না পা‌কিস্তান, খেল‌বে না শুধু ভারতের বিরু‌দ্ধে!

এল আর বাদল: ভারতের অনড় অবস্থান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশের দলকে বিশ্ব টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কঠোর অবস্থান নিতে পারে। এর জেরে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপরীতে ম্যাচ না খেলার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমতি নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। এ লক্ষ্যে আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপরীতে ম্যাচ না খেলার বিকল্পটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে পাকিস্তান পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও আলোচনায় থাকতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের দলের সঙ্গে আইসিসির আচরণকে অন্যায্য ও পক্ষপাতদুষ্ট হিসেবে দেখছে পাকিস্তান। এ কারণে আইসিসির তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদ হিসেবে কঠোর সিদ্ধান্ত নিতে পারে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে বোর্ডের অবস্থান তাদের জানান। খেলোয়াড়রা চেয়ারম্যানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

পাক-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের আগে জাতীয় দলকে শুভকামনা জানিয়ে মহসিন নাকভি বলেন, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নীতিগত এবং পিসিবি আইসিসির দ্বিমুখী নীতিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়