শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৪৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চার ম্যাচ পর জিতলো ম্যানচেস্টার সি‌টি, লিভারপুল হার‌লো

স্পোর্টস ডেস্ক :  ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে টানা চার ম্যাচ ড্রয়ের পর এবার হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার তলানির দল উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারায় সিটি।

লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর চ্যাম্পিয়নস লিগে শক্তিমত্তায় অনেক পিছিয়ে থাকা নরওয়ের ক্লাব বোদো/গ্লিমটের কাছে হারের ক্ষত নিয়ে এদিন মাঠে নামা সিটিকে ষষ্ঠ মিনিটে এগিয়ে দেন ওমার মারমুশ। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যান্টোয়ান সেমেনিও। --- অলআউট স্পোর্টস

২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে। অন্য ম্যাচে বোর্নমাউথের মাঠে অন্তিম মুহূর্তে গোল হজম করে ৩-২ ব্যবধানে হারে লিভারপুল।

৩৩ মিনিটের ভেতর দুই গোল হজম করার পর বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৮০তম মিনিটে মোহাম্মদ সালাহর সহায়তায় লিভারপুলকে সমতায় ফেরান দমিনিক সোবোসলাই।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জয়সূচক গোল করে স্বাগতিকদের উল্লাসে মাতান বোর্নমাউথের মরক্কোর ফরোয়ার্ড আমিন আদলি।

২৩ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে আর্নে স্লটের দল পিছিয়ে আছে ১৪ পয়েন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়