শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন ক্রিকেটার সাকিব আল হাসান

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আর ফেরেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও তা আর বাস্তবায়ন হয়নি। প্রায় দেড় বছর পর ফের তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় সাকিবকে পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়।

এ সিদ্ধান্তের সাকিব বলেন, একটু ধীরেসুস্থে প্রতিক্রিয়া জানাবো।

এর আগে, শনিবার রাতে বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সাকিব ফ্রি থাকলে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘বোর্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও এক্সেসিবিলিটি ঠিক থাকলে এবং ম্যাচ ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে ভবিষ্যৎ দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।’

আমজাদ হোসেন আরও জানান, সাকিবকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বিসিবি। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারিভাবে আলোচনা করা হবে।

বিশ্বকাপ ইস্যুর মধ্যেই সাকিবের প্রসঙ্গ কীভাবে এলো—সে বিষয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘ক্রিকেট অপারেশন্সের এজেন্ডায় ছিল ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা, যেখানে গ্রেড এ, বি ও সি নির্ধারণ করা হবে। আলোচনার একপর্যায়ে একজন পরিচালক প্রস্তাব দেন যে, সাকিব আল হাসান খেলতে আগ্রহী এবং তার সঙ্গে বোর্ডের যোগাযোগ হয়েছে। বিষয়টি সভাপতিকে জানানো হয়েছে, যেন সরকারিভাবে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়।’

তিনি আরও বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো সরকারের বিষয়। বোর্ডের পক্ষ থেকে আমরা তাকে চাই। চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় সাকিবকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশে ফিরে অবসর নেওয়ার ইচ্ছা সাকিবের রয়েছে। সাকিব আল হাসান একটি ব্র্যান্ড—এমন খেলোয়াড় আমরা হয়তো আগামী ১০০ বছরেও আর পাবো না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়