শিরোনাম
◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপের জোড়া গোলে ভিয়া‌রিয়াল‌কে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের গোলমুখে খুব একটা কার্যকর হতে পারল না রিয়াল মাদ্রিদ। নির্ধারিত নব্বই মিনিটে তারা লক্ষ্যে শট রাখতে পারল কেবল তিনটি। তার একটিতে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে এই ফরাসি তারকা গোল করলেন আরেকটি। ভিয়ারেয়ালকে হারিয়ে, বার্সেলোনাকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল রিয়াল মা‌দ্রিদ। 

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

ঘরোয়া লিগে টানা পঞ্চম জয় পেল রিয়াল। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৫১।

রিয়ালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। শিরোপাধারীরা অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মোনাকোর বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচ থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন আনেন রেয়াল কোচ আরবেলোয়া।

এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ স্কোরার এমবাপের গোল হলো ২০ ম্যাচে ২১টি। ১৪টির বেশি নেই আর কারো।

এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে ভিয়ারেয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়