শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : বলা যায় এক‌চে‌টিয়া খে‌লে‌ছে নেপাল দল। বাংলা‌দেশ দল বি‌ক্ষিপ্ত আক্রম‌ণে গে‌লেও তা‌তে ফায়দা হয়‌নি। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে শনিবার নেপালের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। 

প্রতিযোগিতায় ৬ খেলায় ২ জয়, এক ড্র এবং তিন পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল সাইদ খোদারাহমির দল। শেষ ম্যাচে ভারত পাকিস্তানকে হারালে পঞ্চম স্থানে থাকবে বাংলাদেশ।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে নিজেদের ভুলে ১৪ মিনিটে লাকপা তামাংয়ের গোলে পিছিয়ে পরে লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে ২৯ মিনিটে সারোজ তামাং নেপালের লিড দ্বিগুণ করেন।

৩৪ মিনিটে বাংলাদেশের মো. রাহবার ওয়াহেদ খান একটি গোল শোধ করেন। ৩৫ মিনিটে সাঞ্জে স্যাংতান এবং ৩৭ মিনিটে বিক্রান্ত নারসিং রান গোল করলে ম্যাচে ফেরার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। 

৩৯ মিনিটে বাংলাদেশের মো. তুহিন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময় শেষে ৪–১ গোলে জয় নিশ্চিত করে নেপাল ফুটসাল দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়