শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’

এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি। তবে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। বিকল্প হিসেবে খেলবে স্কটল্যান্ড। এমন সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।

বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও ভারতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন সে কথা। বাংলাদেশের সিদ্ধান্তে সমর্থন আছে পাকিস্তানে, এমনটা গুঞ্জন হিসেবেই ছিল এতদিন। তবে পিসিবি চেয়ারম্যান তা স্পষ্ট করে দিলেন আজ। লাহোরে পিসিবিতে একটি ক্যাফে উদ্বোধনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

নাকভি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। বাংলাদেশ বড় এক স্টেকহোল্ডার ক্রিকেটের। তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। যেকোনো অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।’

গত কয়েক বছরে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাই আইসিসির দ্বিচারিতা নীতি নিয়ে প্রশ্ন তুললেন নাকভি। তিনি বলেন, ‘যখন পাকিস্তান ও ভারতের সঙ্গে বিষয়গুলো সমাধান করা যায়, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের আচরণ করা হবে না কেন? ভারত সুবিধা পেলে বাংলাদেশেরও পাওয়া উচিত।’

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, এমন প্রশ্নের উত্তরে নাকভি বলেন, ‘আমরা সরকারের প্রতি দায়বদ্ধ। যদি সরকারের পক্ষ থেকে নির্দেশনা আসে তাহলে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে না। আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষা করছি। তিনি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়