শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির!

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক, জার্মানিসহ ইউরোপের আটটি দেশে। ক্ষুব্ধ হয়ে দেশগুলোর ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে চাইছে জার্মানির রাজনীতিবিদরা।

তবে জার্মানি সরকার অবশ্য স্পষ্ট করে বলেছে, এই সিদ্ধান্ত নেয়ার অধিকার রাজনীতিকদের নেই, বরং সেটি জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) এবং ফিফার। অর্থাৎ রাজনৈতিক চাপ থাকলেও শেষ পর্যন্ত ক্রীড়া সংস্থাগুলোর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে জার্মানি সরকার।

এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের দল সিডিইউর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিখ কিসেভেটার বলেছেন, যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপে অংশ নেয়া কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির ৪৭ শতাংশ নাগরিক ২০২৬ বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। 

শুল্ক আরোপের আট দেশের মধ্যে রয়েছে ফ্রান্সও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি।

তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহু-প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কী হতে পারে, তা আগে থেকে অনুমান করছি না আমি।'  

২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের বড় অংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়