শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:১৮ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ সময় আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগের ৭ম রাউন্ডের খেলা শুরু হচ্ছে। সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ আর্সেনাল ও ইন্টার মিলান মহারণ। একই সময় ভিন্ন ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ-মোনাকো, পিএসজি-স্পোর্টিং লিসবন। এছাড়াও রাত পৌনে ১২টায় মুখোমুখি হবে ম্যানসিটি-গ্লিমট। 

৬ ম্যাচে শতভাগ জয়ে টেবিলের শীর্ষে আছে গানাররা। দারুন ফর্মে থাকা আর্তেতার দলের শক্তি দারুন ফর্ম। সেই সাথে গানাদের রক্ষন এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা। তবে ইনজুরিতে এখনও মাঠের বাইরে ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। তবে ফিট হয়ে স্কোয়াডে আছেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। 

অন্যদিকে, ইন্টার মিলানও খুব একটা পিছিয়ে থাকবে না। বিশেষ করে ঘরের মাঠ সান সিরোতে সবসময় ভয়ঙ্কর মিলান। রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে ইতালিয়ান ক্লাবটি। দুই স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ও মার্কাস থুরাম হতে পারে ইন্টারের ত্রাতা। তবে ইনজুরিতে হাকান চানালুলু, ডেনজেল ডামফ্রিসের সার্ভিস পাবে না দলটি। আর্সেনালের সাথে অতিতের ৪ মোকাবেলায় সমান ২টি করে জয় পেয়েছে ইন্টার ও আর্সেনাল। 

৬ ম্যাচে ৪ জয় আর ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে থাকা রিয়াল মাদ্রিদ রাতে মুখোমুখি হবে এ এস মোনাকোর। শক্তির বিচারে ফেভারিট হিসেবে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম মোটেও অনুকুলে নয়। শাবি আলোনসোর দায়িত্ব ছাড়ার পর অন্তরবর্তিকালিন কোচ আলভারো আরবেলোয়ার হার দিয়ে শুরু করেছে রিয়াল অভিযান। মোনাকা ম্যাচে কেবল জয় নয় সেরা ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্চ লস ব্লাঙ্কোসদের। 

ইনজুরিতে এই ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এদের মিলিতাও, ফারল্যান্ড মেন্ডিকে পাবে না রিয়াল। সেই সাথে কার্ড সমস্যায় খেলতে পারবে না আলভারো ক্যারেরাস। তবে জাতীয় দলের ব্যস্ততায় ব্রাহিম দিয়াজকে পাবে না আলভারোয়ার দল। 

রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন পিএসজি। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে হট ফেভারিট প্যারিসের ক্লাবটি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে লুইস এনরিখের দল। এই ম্যাচে দুই ডিফেন্ডার আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজের সার্ভিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়