শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোর্টনি ওয়ালশকে দ‌লে নি‌য়ে বিশ্বকাপের আগে শক্তি বাড়লো জিম্বাবু‌য়ে

স্পোর্টস ডেস্ক : কোর্টনি ওয়ালশ বল হাতে ছিলেন ভয়ঙ্কর। আর ব্যাট হাতে ঘটাতেন অবিশ্বাস্য সব ঘটনা। সেই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার এবার নতুন দায়িত্বে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবোয়ের বোলিং পরামর্শদাতা হলেন তিনি। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে কোর্টনি ওয়ালশ ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুরু করে দিয়েছেন কাজ। 

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এই পেস বোলার প্রথম ক্রিকেটার হিসেবে  ৫০০ টেস্ট উইকেট ঝুলিতে পুরে রেকর্ড গড়েছিলেন।

এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজে মহিলা দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ওয়ালশ জিম্বাবোয়ে মহিলা দলের পরামর্শদাতা ছিলেন। এবার পুরুষ দলের বোলিং পরামর্শদাতা। 

ওয়ালশ বলেন, সঠিক পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে বিশ্বকাপে আমাদের সুযোগ রয়েছে। জিম্বাবোয়ের আগ্রাসী ক্রিকেট আমাকে মুগ্ধ করেছে।

সিকন্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে এবার খেলতে নামবে বিশ্বকাপ।  স্কোয়াডে দ্রুতগতির বোলার হিসেবে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা ও তিনোটেন্ডা মাপোসা। 

ব্র্যাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিওয়া সিম-বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে রয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, গ্রেম ক্রেমার ও রাজা। দলটা বেশ ভাল। কোর্টনি ওয়ালসের অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করবে। ওয়ালশের পরামর্শ কাজে লাগবে সিকন্দর রাজাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়