শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স 

স্পোর্টস ডেস্ক: দারুণ এক ই‌নিংস খেল‌লেন ডে‌ভিড মালান ও তৌ‌হিদ হৃদয়। এই দু্'জ‌নের ব‌্যা‌টিং‌য়েই জ‌য়ের বন্দ‌রে পৌঁছায় রংপুর। এ‌দিন জিতলেই প্লে-অফ, এমন সমীকরণ নিয়ে মাঠে নামা রংপুর রাইডার্সকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন ডাভিড মালান ও তাওহিদ হৃদয়। শেষ চারের আশা টিকিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প ছিল না ঢাকা ক্যাপিটালসের জন্য। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তা আর করতে পারেনি তারা। ১১ রানের জয়ে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লিটন দাসের দল রংপুর।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালান ও হৃদয়ের ফিফটিতে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে মোহাম্মদ সাইফউদ্দিনের শেষের ঝড়ে ৭ উইকেটে ১৭০ রান তুলতে পারে ঢাকা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে রংপুর। ৪ পয়েন্ট নিয়ে পরের স্থানে আছে ঢাকা। ---- অলআউট স্পোর্টস

টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের হয়ে সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দেন মালান ও হৃদয়। ১২৬ রানের জুটি গড়ে ভেঙে দেন স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের ১২৪ রানের রেকর্ড।

১৫তম ওভারের প্রথম বলে ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করা ম্যাচসেরা মালানকে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। চলতি আসরে তৃতীয় ফিফটি হাঁকানো হৃদয় ফেরেন ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে। শেষ দিকে কাইল মায়ার্সের ঝড়ো ২৪ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় রংপুর।

লক্ষ্য তাড়ায় ফাহিম আশরাফের পেসে ৪ ওভারে ৪৪ রান তুলতে দুই ওপেনারকে হারায় ঢাকা। বোলিংয়ে এসে প্রথম বলেই দুই ম্যাচ পর রানের দেখা পাওয়া সাইফ হাসানকে (১২) বোল্ড করেন নাহিদ রানা। নিজের পরের ওভারেরও প্রথম বলে সাব্বির রহমানকে (৮) সাজঘরের পথ দেখান এই গতি তারকা। বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেনও (১০)।

৭৪ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিন। মিঠুনের (২৫) ধীরগতির ইনিংস থামিয়ে সেই পথে বাধা হয়ে দাঁড়ান নাহিদ। শেষ দিকে ৩০ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৫৮ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধান কমান সাইফ। নাহিদের শিকার ৩ উইকেট, ফাহিম নেন দুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়