শিরোনাম
◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্ম আর্জেন্টিনায়!

ফুটবল ইতিহাসের অন্যতম দর্শক মাতানো খেলোয়াড় নেইমার। জাদুকরী ড্রিবলিংয়ের পাশাপাশি ব্রাজিলীয় ফরোয়ার্ডের রসবোধও মুগ্ধ করার মতো। 

নিজেকে এবার ‘আর্জেন্টাইন’ দাবি করে সবাইকে চমকে দিলেন নেইমার। ব্রাজিলে চলমান কিংস লিগ বিশ্বকাপের ফাঁকে মজার এক প্রশ্ন-উত্তর পর্বে এই কাণ্ড ঘটিয়েছেন ৩৩ বছর বয়সি সান্তোস তারকা। 

খেলার নিয়ম ছিল অদ্ভুত সব প্রশ্নের ভুল উত্তর দিতে হবে। নেইমার তাতে শতভাগ সফল। 

এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর রীতিমতো ভাইরাল হয়ে গেছে। প্রথম প্রশ্ন ছিল তার জাতীয়তা নিয়ে। উত্তরে নেইমার বলেন, তার জন্ম আর্জেন্টিনায়। 

আরেকটি প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে কোন দল? নেইমার ফেভারিট হিসাবে বেছে নেন বলিভিয়াকে!

ভুল উত্তরের খেলা শেষে আরেকটি চমক উপহার দেন নেইমার। জানান, তার আমন্ত্রণে কিংস লিগ বিশ্বকাপ দেখতে ব্রাজিলে আসতে পারেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। 

কিংস লিগ হলো ‘সেভেন-এ সাইড’ ফুটবল টুর্নামেন্ট। ব্রাজিলের কিংস লিগে নেইমারের নিজের একটি দল আছে।

বিশ্বকাপে খেলছে আর্জেন্টিনাও। নেইমার জানিয়েছেন, আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পারলে ব্রাজিলে খেলা দেখতে আসতে পারেন তার বন্ধু ও সাবেক সতীর্থ মেসি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়