শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিপিএলের চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার শুরু

স্পোর্টস ডেস্ক : ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনাল পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে। এদিন লিগ পুনরায় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্লে-অফের শেষ একটি জায়গা নিশ্চিত করতে দলগুলোর মধ্যে শুরু হবে হাই-ভোল্টেজ লড়াই।

সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১২। একই সঙ্গে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের প্লে-অফও। দুই দলেরই পয়েন্ট সমান ১০ করে।

এই হারে বড় ধাক্কা খেয়েছে ঢাকা ক্যাপিটালস। আট ম্যাচে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। টিকে থাকতে হলে ঢাকায় নিজেদের বাকি দুই ম্যাচই জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে। শেষ প্লে-অফের জায়গাটির জন্য এখনও লড়াইয়ে আছে রংপুর রাইডার্স (৮ পয়েন্ট), ঢাকা ক্যাপিটালস (৪ পয়েন্ট) ও নোয়াখালী এক্সপ্রেস (৪ পয়েন্ট)।

ঢাকা পর্বের টিকিট এখন অনলাইনে পাওয়া যাচ্ছে www.gobcbticket.com.bd –এ। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১, ২১ জানুয়ারি কোয়ালিফায়ার-২ এবং ২৩ জানুয়ারি বসবে মহারণ, বিপিএল ১২-এর ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়