শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের তৃতীয় রাউন্ডে বড় কোনো অঘটন হয়নি। ইংল্যান্ডের শীর্ষ সারির ক্লাব চেলসি, আর্সেনাল ও লিডস ইউনাইটেড নিজেদের শক্তির প্রমাণ দিয়ে জয় তুলে নিয়েছে।

 দ্য ভেলিতে শনিবার রাতে চার্লটন অ্যাথলেটিকের আতিথ্য নিয়েছিল চেলসি। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলটি ঘরের মাঠে লড়াই জমাতে পারেনি। তাদের ৫–১ ব্যবধানে উড়িয়ে দেয় প্রিমিয়ার লিগের দল চেলসি। জয় পাওয়া ম্যাচে জোরেল হাতো, তোসিন আদারাবিয়ো, মার্ক গুয়েহি, পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেজ একটি করে গোল করেন। স্বাগতিকদের সান্ত্বনার গোলটি আসে লিয়েবার্নের পা থেকে।

অন্যদিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ—দুই টুর্নামেন্টেই টেবিলের শীর্ষে থাকা আর্সেনালও বড় জয় পেয়েছে। চ্যাম্পিয়নশিপের দল পোর্টসমাউথের বিপক্ষে ৪–১ গোলের জয় তুলে নেয় মিকেল আরতেতার দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচে ৬১ শতাংশ সময় বলের দখল রাখে গার্নাররা। গ্যাব্রিয়েল মার্তিনেলি একাই হ্যাটট্রিক করেন। আর্সেনালের অপর গোলটি করেন আন্দ্রে দোজেল। --- টি স্পোর্টস

তবে ম্যাচের শুরুতে চমক দেখিয়েছিল পোর্টসমাউথই। ম্যাচের তৃতীয় মিনিটে বিশপের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু এরপরই আক্রমণের ঢেউ তোলে আর্সেনাল। একের পর এক আক্রমণে ভেঙে পড়ে পোর্টসমাউথের রক্ষণ।

এফএ কাপে জয় পেয়েছে প্রিমিয়ার লিগের আরেক দল লিডস ইউনাইটেডও। ডার্বি কাউন্টির বিপক্ষে ৩–১ গোলের জয় তুলে নেয় ড্যানিয়েল ফার্কির শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচে বেরেরটন দিয়াজের গোলে ৩৫ মিনিটে এগিয়ে যায় ডার্বি। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। তিনটি গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লিডস।

দিনের অন্য ম্যাচগুলোতে হাল সিটি ও ব্ল্যাকবার্ন রোভার্সের ম্যাচটি ড্র হয়েছে। ওয়ালসেলকে ৫–১ গোলে বিধ্বস্ত করেছে নরউইচ সিটি। আর সাত গোলের নাটকীয় ম্যাচে ম্যান্সফিল্ড টাউনের কাছে ৪ গোল হজম করে জয় বঞ্চিত থাকে শেফিল্ড ইউনাইটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়