শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই 

স্পোর্টস ডেস্ক : বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে এসেছেন মঈন আলী। এর আগেও বিপিএলে কয়েকবার খেলে গেছেন তিনি। তবে এবারই প্রথম খেলছেন শ্বশুরবাড়ির অঞ্চল সিলেটের হয়ে। আজ (১০ জানুয়ারি) বিশ্রামের দিনে টিম হোটেলে সিলেটের হয়ে খেলা, বিপিএলের অভিজ্ঞতা এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিস্তর আলোচনা করেছেন মঈন।

বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের কথা টেনে আনেন মঈন। তার মতে, তামিম-সাকিব দুজনই ছিলেন মানসিকভাবে শক্ত এবং বিশ্বমানের ক্রিকেটার। এমন দুজন খেলোয়াড়কে দীর্ঘদিন দলে পাওয়ায় বাংলাদেশকে ভাগ্যবানও মনে করেন তিনি। --- সময়‌নিউজ

মঈন বলেন, 'আগে বাংলাদেশের ২-৩ জন বিশ্বমানের ক্রিকেটার ছিল। সাকিব- তামিম, দুজনেই বড় মাপের ছিলেন। শুধু বিশ্বমানের ক্রিকেটারই না, তারা দুর্দান্ত ক্যারেক্টার ছিলেন। তারা লড়াকু ছিলেন এবং যেভাবে তারা খেলেছে, সেই হিসেবে তারা মানসম্মত খেলোয়াড় ছিলেন। বাংলাদেশ ভাগ্যবান যে তাদের মতো দুজন ক্রিকেটারকে বছরের পর বছর পেয়েছে।

সাকিব-তামিমের বিদায়ের পর বাংলাদেশে আর বিশ্বমানের ক্রিকেটার তৈরি হয়নি বলে মনে করেন মঈন, 'বাংলাদেশে এখনও ভালো মানের ক্রিকেটার আছে। কিন্তু ওই (সাকিব-তামিম) মানের নেই। এটাই বাংলাদেশের সমস্যা। একটা পর্যায় পর্যন্ত তাদের ভালো ক্রিকেটার আছে। কিন্তু বাংলাদেশের এখন বিশ্বমানের ক্রিকেটার নেই।'

এখনকার দলে মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটার মনে করেন মঈন, তবে সাকিব-তামিমদের সময়ে যে দলীয় সমর্থনটা ছিল সেটার এখন অভাব আছে বলেও মনে করেন তিনি।

মঈন বলেন, 'ফিজ বিশ্বমানের ক্রিকেটার, কিন্তু সেই সেই সময়ে খেলত। দলে আপনার এমন (সাকিব-তামিমের মতো) ক্যারেক্টার ও লড়াকু খেলোয়াড় প্রয়োজন। বাংলাদেশ সেটারই অভাব বোধ করছে।

বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নতি নিয়ে মঈন বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে কিন্তু সেই অর্থে উন্নতি হয়নি। বিশেষ করে মানসিক দিক থেকে। তারা দুজন (সাকিব-তামিম) মানসিক দিক থেকে বেশ শক্তিশালী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়