শিরোনাম
◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : প্রতি‌যো‌গিতার শেষ আটের লড়াইয়ে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে দলটি। ২০০৪ সালে আসরে রানার্সআপ হয় তারা। এরপর আর শেষ চারেও খেলা হয়নি ১৯৭৬-এর চ্যাম্পিয়নদের। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাবাতের প্রিন্স মৌলে আব্দেল্লা স্টেডিয়ামে ক্যামেরুনকে আতিথ্য দেয় মরক্কো।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে স্বাগতিকরা। খেলার ২৬তম মিনিটে ৬৪ হাজার দর্শককে আনন্দে ভাসান রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করলেন তিনি। আর শেষ ৫৭ বছরে একমাত্র খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন দিয়াজ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইবেরি। বাকি সময়ে ম্যাচের ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পায়নি ক্যামেরুন। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তাদের ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়াজ-সাইবেরিরা। আগামী বুধবার একই মাঠে আলজেরিয়া-নাইজেরি ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়