শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে বৃহস্পতিবার ঘরের মাঠে সমানতা‌লে ল‌ড়েও জ‌য়ের দেখা পে‌লো না আল নাসর। তারা আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

৫১তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস।

৮১তম মিনিটে রোনালদোর সফল স্পট-কিকে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও, বাকি সময়ে দারুণ কিছু করতে পারেনি আল নাস্‌র।

পেশাদার ক্যারিয়ারে এই নিয়ে টানা ২৫ পঞ্জিকাবর্ষের সবকটিতে গোল করলেন রোনালদো। হাজার গোলের পথে ছুটে চলা পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ার গোল হলো ৯৫৮টি।

১৩ ম্যাচে ১৪ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরারও ৪০ বছর বয়সী সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ার পর যেন পথ হারিয়ে ফেলেছে আল নাস্‌র। পরের তিন ম্যাচেই জয়হীন তারা।

গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ ড্রয়ের পর, নতুন বছরের প্রথম ম্যাচে আল-আহলির বিপক্ষে ৩-২ গোলে হারে আল নাস্‌র। সেই রেশ থাকতেই তাদের সঙ্গী হলো আরেকটি পরাজয়।

দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে সবার ওপরে ছিল তারা। এখন উল্টো তারা শীর্ষস্থানের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।
১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আল হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাস্‌র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়