শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৩২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে মারামারি: ২ ম্যাচ নিষিদ্ধ তহুরা ও মনিকাসহ ৩ ফুটবলার

সবশেষ ম্যাচে রেকর্ড ২৩-০ গোলে জয়ের পরও স্বস্তিতে নেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। চলমান নারী ফুটবল লিগে কাচারিপাড়া একাদশকে মাঠে উড়িয়ে দিলেও মাঠের বাইরের ঘটনায় চাপে রয়েছে পুরান ঢাকার ক্লাবটি।

মাঠে মারামারি করে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির তারকা দুই ফুটবলার তহুরা খাতুন ও মনিকা চাকমা। এছাড়া দুই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন কাচারিপাড়ার সাবিত্রী ত্রিপুরাও।

গত ৪ জানুয়ারি এই দুই দলের খেলায় মারামারিতে লিপ্ত হয়েছিলেন তিন ফুটবলার। ম্যাচের রেফারি মনিকা ও সাবিত্রিকে লালকার্ড দেখিয়েছিলেন। মঙ্গলবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ভিডিও ফুটেজ দেখে মনিকা চাকমা, তহুরা খাতুন এবং সাবিত্রিকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দিয়েছে।

ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও জামালপুরের কাঁচারিপাড়া একাদশের খেলার ৩০ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়েন মারামারিতে।

কাঁচারিপাড়া একাদশের ফুটবলার সাবিত্রি ত্রিপুরা ফাউল করেছিলেন ফরাশগঞ্জের মনিকা চাকমাকে। পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়ে আক্রমণ করেন সাবিত্রিকে। তখনই শুরু হয় গন্ডগোল। মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। রেসলিংয়ের মতো একে অন্যকে ধরে আছাড় মারছিলেন ওই সময়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়