শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌মি‌রেটস‌কে হা‌রি‌য়ে আইএল টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টের শি‌রোপা জিত‌লো ডেজার্ট ভাইপার্স

স্পোর্টস ডেস্ক :  এ‌দিন ডেজার্ট ভাইপা‌র্সের বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সা‌কিব আল হাসা‌নের এমিরেটস। প্রথম ওভারেই বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। উইকেটশূন্য ওভারে ১০ রান খরচ করেন তিনি। উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ডেজার্ট ভাইপার্স। জেসন রয়কে ফিরিয়ে ৩৫ রানের জুটি ভাঙেন ফজল হক ফারুকী। একই ওভারে ২০ রান করা ফখর জামানকে সাজঘরে ফেরান এই আফগান পেসার।

এরপর ৮৯ রানের জুটি গড়েন ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারান। ৩২ বলে ৪১ রান করেন ম্যাক্স হোল্ডেন। এরপর ফিফটির দেখা পান স্যাম কারান। তার ৭৪ রানের উপর ভর করে ৪ উইকেটে ১৮২ রানের বড় পুঁজি পায় ভাইপার্স।

সাকিব এক ওভার করারই সুযোগ পান। এমিরেটসের হয়ে ফারুকী দুইটি এবং আরব গুল একটি উইকেট পান।

রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলেন মোহাম্মদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচার। ফ্লেচারকে আউট করে জুটি ভাঙেন নাসিম শাহ। এই পেসারের দ্বিতীয় শিকার হন টম ব্যান্টন। দুই উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।

শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাকিবের দল। এরপর পোলার্ডকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাকিব। তবে রানরেটের সঙ্গে তাল মেলাতে গিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন সাকিব। ২৭ বলে তিন চারে ৩৬ রান করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। এরপরই সাজঘরে ফেরেন ২৮ বলে ২৮ রান করা কাইরন পোলার্ড। এরপর বাকিরা চেষ্টা করলেও হারের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয় এমআই এমিরেটস।

এমআই এমিরেটসকে হারিয়ে প্রথমবারের মতো আইআল টি-টোয়েন্টির শিরোপা জিতল ডেজার্ট ভাইপার্স। এর আগের তিন আসরের চ্যাম্পিয়নও ভিন্ন তিন দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়