শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌সি‌সিআইর নি‌র্দেে‌শে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গে যা বললেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলাম থেকে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে আইপিএলে টাইগার এ পেসারের আর খেলা হচ্ছে না।

নিরাপত্তার কারণ দেখিয়ে স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে কলকাতা। মূলত বিসিসিআইয়ের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।

বেশ কিছুদিন আগে থেকেই মুস্তাফিজকে বাদ দিতে আন্দোলন করে আসছিল ভারতের বিভিন্ন সংগঠন। স্টেডিয়াম ভাঙচুর করারও হুমকি দিয়েছিল তারা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও কলকাতাতকে বয়কটের হুমকি দিয়েছিল সংগঠনগুলো। যার ফলে মুস্তাফিজকে বাদ দিলো তারা। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্ককে শঙ্কার মুখে ফেলে দিয়েছে।

মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, 'আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি। আর মুস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। এটুকু তথ্য আমাদের কাছে আছে। এরপর আনুষ্ঠানিক কোন বিবৃতি বা তথ্য আমরা পাইনি। পাওয়ার পরে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব।'

মূলত নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। কলকাতা জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে।’

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ায় বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়