শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে হচ্ছে না এবারের বিপিএল, সি‌লে‌টেই হ‌বে সব ম্যাচ

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে চট্টগ্রামে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। ম্যাচগুলো এখন সিলেটে আয়োজন করা হবে।

আগের সূচি অনুযায়ী, আগামী সোমবার থেকে চট্টগ্রামে খেলা শুরু হওয়ার কথা ছিল।

বুধবার এক বিবৃতিতে বিপিএলের দ্বাদশ আসরের পরিবর্তিত এই সূচির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগামী শুক্রবার সিলেট পর্ব শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হবে ১২ জানুয়ারি। এরপর দলগুলো চলে যাবে ঢাকায়। ঢাকা পর্ব শুরু হবে ১৫ তারিখ। আগের নির্ধারিত সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সেদিনের সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দুটি স্থগিত করেছিল বিসিবি। প্রথমে ম্যাচগুলো বুধবার আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা আগামী রোববার আয়োজনের বিষয়টি জানায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সাংবাদিকদের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, এই দুই দিন খেলা বন্ধ থাকায় আগের সূচির সঙ্গে সমন্বয় করতে চট্টগ্রাম পর্ব থেকে বিপিএল সরিয়ে আনা হয়েছে। 

এছাড়া দলগুলোর ভ্রমণ, লজিস্টিক্যাল বিভিন্ন সমস্যা, সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়