শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪১ সকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌সি‌বি আন‌ছে 'সোনার বাংলা পাথওয়ে' না‌মে নতুন টি-টোয়েন্টি ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : নতুন ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নাম দেওয়া হয়েছে সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।

এই লিগের লক্ষ্য হলো দেশের ক্রিকেটের উন্নয়নে নতুন প্রতিভা বের করা এবং ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করা।

বিপিএলে দল পাননি কিংবা ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশ না নেওয়া ৮ দলের সাথে চুক্তিবদ্ধ এমন ক্রিকেটাররা মূলত অগ্রাধিকার পাবেন।

বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ লিগটির নেতৃত্ব দেবেন। ম্যাচগুলো বগুড়া ও রাজশাহী মাঠে অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের সূচি ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে।

লিগে অংশগ্রহণ করবে ৬–৮টি দল। খেলোয়াড় নির্বাচন পরিচালনা করবে জাতীয় নির্বাচক প্যানেল।

বিসিবি টিম ম্যানেজমেন্ট নিয়োগ এবং প্রতিযোগিতার পেশাদার মান বজায় রাখার দায়িত্ব গ্রহণ করবে। এছাড়াও খেলোয়াড়দের বেতন ও আর্থিক বিষয়ও বিসিবি পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়