শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যা‌শে চলছে রিশাদ ঝলক, শিকার কর‌লেন ২ উই‌কেট

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশে চলছে রিশাদ ম্যাজিক। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি এ লিগে ধারাবাহিকভাবে ভালো করছেন তিনি। আজ (সোমবার) মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষেও দারুণ বোলিং করেছেন রিশাদ। ৪ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট।

৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রিশাদ। তাদের চাইতে একটি করে উইকেট বেশি নিয়ে সবার ওপরে টম কারান ও হারিস রউফ। --- ডেই‌লি ক্রিকেট

এদিন ইনিংসের পঞ্চম ওভারে রিশাদকে আক্রমণে আনেন নাথান এলিস। প্রথম ওভারে ৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। তবে নিজের পরের ওভারেই উইকেটের দেখা পান রিশাদ। তার বলে রেহান আহমদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।

তৃতীয় ওভারে একটু খরুচে ছিলেন রিশাদ। দুটি ছক্কা হজম করেন টাইগার এ  স্পিনার। তবে ওভারের শেষ বলে জ্যাক ফ্রেজার ম্যাগগার্ককে ফেরান রিশাদ। চতুর্থ ওভারে উইকেট না পেলেও মাত্র ৫ রান দেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে রিশাদের শিকার ২ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়