শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল খেলতে এসে ‌সি‌লে‌টে ব‌সেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করলেন পাকিস্তানি ক্রিকেটার ওয়া‌সিম

স্পোর্টস ডেস্ক : বিপিএলে খেলতে বর্তমানে সিলেটে অবস্থান করছেন পা‌কিস্তা‌নের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তি‌নি। রোববার রাতে সিলেট থেকেই স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন এ ক্রিকেটার।

ইনস্টাগ্রামে ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সানিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়। -- ডেই‌লি  ক্রিকেট

তবে সানিয়ার দাবি অন্য। ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেছেন তিনি। সেখানে সানিয়া দাবি করেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে তাদের দাম্পত্য ভেঙে দিয়েছে।

২০১৯ সালে সানিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাদ। তাদের ঘরে আছে তিন সন্তান। বিবাহবিচ্ছেদের ঘটনায় পোস্ট দিয়ে বিষয়টি উল্লেখ করেছেন সানিয়া। তিনি লিখেছেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।

এদিকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়া ইমাদ সবার কাছে তাঁর ব্যক্তিগত বিষয়টি সম্মান জানানোর অনুরোধ জানান, পাশাপাশি তাঁদের পুরোনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। সন্তানের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি তাদের দায়িত্বশীলভাবে দেখভাল করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়