শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হয়লুন্দের জোড়া গো‌লে ক্রোমোনেসকে ২-০ গো‌লে হারা‌লো নাপোলি 

স্পোর্টস ডেস্ক :  রোববার (২৮ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে আন্তোনিও কন্তের দল না‌পো‌লি। প্রথমার্ধেই দুটি গোল করেছেন হয়লুন্দ। 

ম্যাচের ১৩ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে বল চলে আসে হয়লুন্দের কাছে। বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই স্ট্রাইকার। ম্যাচের ৪৫ মিনিটে একইভাবে বক্সের কিছুটা বাইরে বল পেয়ে হয়লুন্দ। নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ডেনিশ ফরোয়ার্ড।

 লিগের গত রাউন্ডে উদিনেসের মাঠে হেরেছিল নাপোলি। তার তিন দিন পরই অন্য প্রতিযোগিতায় দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। ইতালিয়ান সুপার কাপে সেমি-ফাইনালে এসি মিলান ও ফাইনালে বোলোনিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে বড়দিনের ছুটিতে যায় তারা। 
 
ছোট্ট বিরতি শেষে মাঠে ফিরে এবার লিগে দাপুটে জয় পেল নাপোলি। ১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে শিরোপাধারীরা।

জয়ের পথে ফিরেছে এসি মিলানও। দিনের প্রথম ম্যাচে হেল্লাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছ তারা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মিলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়