শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, শান্তর সেঞ্চুরিতে সি‌লেট টাইটা‌ন্সের বিরু‌দ্ধে জিতলো রাজশাহী ওয়া‌রিয়র্স 

স্পোর্টস ডেস্ক : বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল বড় রান। সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের লক্ষ্য ৫৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। পদ্মা পাড়ের দলটির হয়ে ৬১ বলে ১০১ রানের ইনিংস খেলে জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিন টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক শান্ত। ইনিংস উদ্বোধন করতে নেমে স্বাগতিকদের ভালো শুরু এনে দেন সাইম আইয়ুব। সিলেটে এদিন ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানি ওপেনার। তবে তাকে থামান বিনুরা ফার্নান্দো। তার আগে ১৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ২৮ রান করেন সাইম।

আরেক ওপেনার রনি তালুকদার শুরুতে খেলেছিলেন রয়েসয়ে। তবে ইনিংসের মাঝের দিকে ঝড় তুলতে পারেননি তিনি। ৩৪ বলে ৪ বাউন্ডারিতে খেলেন ৪১ রানের ইনিংস। তবে সিলেটকে বড় সংগ্রহ এনে দিয়েছেন চারে নামা পারভেজ হোসেন ইমন। রাজশাহীর বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান তিনি। তাকে সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। ৩৩ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন ইমন। আফিফ করেছেন ১৯ বলে ৩৩ রান।

রাজশাহীর হয়ে ৪ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সন্দ্বীপ লামিচানে। একটি করে উইকেট শিকার করেছেন বিনুরা ফার্নান্দো ও তানজিম সাকিব।

রান তাড়ায় শুরুতেই তানজিদ তামিমকে হারায় রাজশাহী। আরেক ওপেনার শাহিবজাদা ফারহানও পারেননি বড় ইনিংস খেলতে। ১৯ বলে ২০ রান করেন পাকিস্তানি এ ওপেনার।

তবে রাজশাহীকে জয়ের পথেই রাখেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শুরুতে দুজনে দেখেশুনে খেলেছেন। তবে এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শান্ত ও মুশফিক। ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। 

এরপর সেঞ্চুরি পূর্ণ করতে সময় নেন আর মাত্র ২৩ বল। সব মিলিয়ে ৬০ বলে ১০ বাউন্ডারি ও ৫ ছক্কায় ১০১ রানে অপরাজিত ছিলেন রাজশাহী অধিনায়ক। মুশফিকের ব্যাট থেকে এসেছে ৩১ বলে অপরাজিত ৫১ রান। দুজনের জুটিতে ওঠে অবিচ্ছিন্ন ১৩০ রান।

সিলেটের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়