শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌সি‌লেট ও রাজশাহীর ম‌্যাচ দি‌য়ে শুক্রবার পর্দা উঠ‌ছে বিপিএলের

নিজস্ব প্রতি‌বেদক : অ‌পেক্ষার পালা শেষ হ‌চ্ছে শুক্রবার বিকা‌লে। সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের।

এবারের আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে মোট ৬টি দল—সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিপিএলের প্রথম ভাগ অনুষ্ঠিত হবে সিলেটে। এই সময়ে চায়ের দেশে মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে।

টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।

 বিপিএল সিলেট পর্বের সময়সূচি-------

২৬ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (বিকেল ৩টা)
২৬ ডিসেম্বর -নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৭টা)
২৭ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা)
২৭ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
২৯ ডিসেম্বর -রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
২৯ ডিসেম্বর -রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
৩০ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা) 

৩০ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)
০১ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)
০১ জানুয়ারি -রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
০২ জানুয়ারি -ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা)
০২ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)

  • সর্বশেষ
  • জনপ্রিয়