শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে কী বলছে বিসিবি

গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। তার নামে দেশের আদালতে একাধিক মামলাও হয়েছে। সবমিলিয়ে এই সময়ে বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি তার। সম্প্রতি এক পডকাস্টে সাকিব জানিয়েছেন, বাংলাদেশের হয়ে এখনো খেলার আশা করেন তিনি।

বাংলাদেশের হয়ে সাকিবের খেলা প্রসঙ্গে আজ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, 'সাকিব আল হাসানের ফিটনেস এবং বর্তমান ফর্মের কথা বিবেচনা করলে আমার মনে হয় তিনি আরও অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবেন। তবে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কি না, সেটি সম্পূর্ণ নির্বাচক কমিটির বিষয়। নির্বাচক কমিটি যখন যাকে প্রয়োজন মনে করবে, তাকেই দলে নেবে।'

তবে সাকিবের ফেরা অনেকটাই নির্ভর করছে তার ফর্ম ও ফিটনেসের ওপর বলে মনে করেন আমজাদ। তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে তিনি নির্বাচনের জন্য লভ্য নন বা দেশে নেই। তবে ভবিষ্যতে যদি তিনি ফিরে আসেন... তার ফিটনেস ও ফর্ম ঠিক থাকে, তবে তিনি অনেক বছর খেলতে পারবেন এবং আমরাও হয়ত তার খেলা দেখতে আগ্রহী।'

সাকিব পতিত আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার রাজনৈতিক অবস্থান অনেকটাই প্রভাব ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারে। তবে আমজাদ মনে করেন, ক্রিকেট রাজনীতির বাইরে থাকবে সবসময়।

তিনি বলেন, 'ক্রিকেট দল-মত নির্বিশেষে সবার খেলা। বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে পৌঁছেছে কারণ এটি রাজনৈতিক পরিচয়হীন এবং নিরপেক্ষ। আমি বিশ্বাস করি সবাই ক্রিকেটের উন্নতির জন্য অবদান রাখবেন। আমরা আল্লাহর ইচ্ছায় এখানে এসেছি এবং তিনি চাইলে ভবিষ্যতেও থাকব।' সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়