শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফরচুন বরিশালকে শিরোপা জেতানো কোচ মিজানুর রহমান‌কে চট্টগ্রামের দায়িত্ব দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক : বি‌পিএল শুরুর একদিন আগেই দল চালাতে অপারগতা প্রকাশ করেছে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ। যার কারণে বাধ্য হয়ে বন্দর নগরীর দলটির দায়িত্ব নিতে হয়েছে বিসিবিকে।

জানা গিয়েছিল দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্প হবেন চট্টগ্রামের হেড কোচ। কিন্তু সেটি আর হচ্ছে না। মিজানুর রহমান বাবুলকে বন্দর নগরীর দলটির দায়িত্ব দিয়েছে বিসিবি। ম্যানেজারের দায়িত্ব পালন করবেন নাফীস ইকবাল। --- ডেই‌লি ক্রিকেট

চট্টগ্রামের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু।

ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব দেয় বিসিবি। শুরু থেকেই নেতিবাচক কারণে দলটির নাম আলোচনায় ছিল।

পারিশ্রমিক না পাওয়ায় দলটির বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছেন না। এমনকি ব্যাংক গ্যারান্টির টাকাও দিতে পারেনি দলটি। নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগে ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও- সেটি দিতে পারেনি চট্টগ্রাম।

তবে মালিকানা নিয়ে সব সমস্যা সমাধানের পথে বিসিবি। এছাড়াও ভালো মানের বিদেশি ক্রিকেটার আনারও পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এ সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়