শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বি‌পিএল, ক্ষিপ্ত হয়ে মাঠ ছাড়লেন নোয়াখালী এক্স‌প্রেসের কোচ  সুজন ও তালহা, ছাড়তে চান দ‌লের দায়িত্ব

স্পোর্টস ডেস্ক : বিপিএল শুরুর আগেই ‘শুরু’ বিতর্ক। নোয়াখালী এক্সপ্রেস টিমের অব্যবস্থাপনায় ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে চলে গেছেন দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের।

আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে আসে নোয়াখালীর ক্রিকেটাররা। তাদের সাথে মাঠে হাজির হন সুজন ও তালহা। হঠাৎ স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার জন্য সিএনজি ডাকেন তারা। একটু পর তাদের ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। জানতে চান, হঠাৎ মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণ।

তবে শুরুতে উত্তর দিতে চাইছিলেন না সুজন ও তালহা। পরে তাদের দেখা যায় লজিস্টিক সাপোর্ট নিয়ে ক্ষোভ জানাতে। সেই সাথে দুজনেই গণমাধ্যমকে বলেন, তারা আর বিপিএল করতে চান না।

অবশ্য সুজন ও তালহাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে নোয়াখালীর টিম ম্যানেজমেন্টের সদস্যরা। তবে তাদের অনুরোধ উপেক্ষা করে সিএনজি নিয়ে চলে যান দলটির দুই কোচ।

আগামীকাল শুক্রবার শুরু বিপিএল। প্রথমদিনেই মাঠে নামবে নোয়াখালী। তার আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো দলটির সমর্থকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়